• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীর দুই প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীর দুই প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা
গাংনীর দুই প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

মেহেরপুরের গাংনীর দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  রবিবার দুপুরে গাংনীর তেরাইল বাজারে অভিযান পরিচালনা করেন মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ। এসময় তেরাইল বাজারের মেসার্স পরশ এন্টারপ্রাইজে নকল মোড়কীকরণের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে মেসার্স পরশ এন্টারপ্রাইজে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে গাংনীর ঝিনের পুল এলকার নাজ ফিলিং স্টেশনে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস রিফিল করার অপরাধে নাজ এলপিজি অটো গ্যাস এন্ড ফিলিং স্টেশনে ৪৮ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে জেলা বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন র‍্যাব-১২ এর গাংনী ক্যাম্পের একটি টিম, এছাড়াও  অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন বিভন্ন এলপিজি কোম্পানির প্রতিনিধিগণ ও ডিলারবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category