• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

গাংনীর আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকার পথে

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
গাংনীর আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকার পথে
গাংনীর আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকার পথে

রাত পোহালেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন। শনিবার (২৪ ডিসেম্বর) সম্মেলন ঘিরে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এবং সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল কয়েকদিন আগেই ঢাকায় অবস্থান করছেন।

তাই পৃথক পৃথকভাবে তাদের নেতা কর্মীরা সম্মেলন সফল করার লক্ষ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সকলেই বাস ও মাইক্রোবাসে রওনা দেন।

উল্লেখ্যঃআওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামীকাল শনিবার (২৪ ডিসেম্বর)। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন হবে। সম্মেলনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এবারের আওয়ামী লীগের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় তুলে ধরা হবে। এই বিষয় সামনে রেখেই সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’। দলটির পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের এবারের সম্মেলন হবে সাদামাটা।

সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে পদ্মা সেতুর ওপর নৌকার আদলে তৈরি ৮০ ফুট দৈর্ঘ্য ৪৪ ফুট প্রস্থের মঞ্চ তৈরির কাজ শেষ। মূল মঞ্চের উচ্চতা হবে ৭ ফুট। সাংস্কৃতিক পর্বের জন্য তৈরি হচ্ছে আলাদা মঞ্চ। এ ছাড়াও পর্যাপ্ত এলইডি মনিটর থাকবে, সেগুলোতে সম্মেলনের কার্যক্রম দেখানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category