• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীর অনলাইন জুয়ায় সাবেক ছাত্রলীগ নেতা সিপুসহ ছয়জন জেল হাজতে

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
জেল হাজতে
গাংনীর অনলাইন জুয়ায় সাবেক ছাত্রলীগ নেতা সিপুসহ ছয়জন জেল হাজতে

অনলাইন জুয়ার সাথে জড়িত মেহেরপুরের গাংনীর সাবেক ছাত্রলীগ নেতা ও অনলাইন জুয়ার অন্যতম মাস্টার মাইন্ড শাহিদুজ্জামান শিপুসহ ৬ জনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বুধবার (১৪ ডিসেম্বর) রাতে তাদের নেওয়া হয় আদালতে।

মঙ্গলবার রাতে গাংনী উত্তর পাড়ার শিপুর ব্যাক্তিগত কার্যালয় থেকে তাদের আটক করে ডিবি পুলিশ ও সাইবার ক্রাইমের একটি দল। দলের অন্য সদস্য হলো, রবিউল ইসলাম, জুবায়ের হোসেন উজ্জল, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান। সম্প্রতি অনলাইনজুয়ার সবচাইতে পরিচিত 1XBET মাধ্যমে অনলাইন জুয়ার আসর চালিয়ে আসছিলো তারা। তাদের অনলাইন অ্যাকাউন্টে প্রায় তিন লাখ টাকাও পেয়েছে অভিযানকারী দলটি।

ডিবি ওসি সাইফুল ইসলাম জানান, গাংনী উত্তরপাড়া শাহিদুজ্জামান সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা হয়। শিপুর মাধ্যমে অনেক মানুষ জুয়ার খেলার সাথে সম্পৃক্ত। তাদের মাধ্যমে টাকাও পাচার হচ্ছে বিদেশে।

এমন তথ্যের ভিত্তিতে ডিবি, সাইবার ক্রাইম ও গাংনী থানা পুলিশের দল রাতে শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালায়। এ সময় শিপুসহ তার বেশ কয়েকজন অনুসারী সেখানে অবস্থান করছিলো। এ সময় সেখান থেকে ৬ জনকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত ১৪টি মোবাইল ডিভাইস জব্দ করে অভিযানকারী দলটি। রাতেই তাদের নেওয়া হয় ডিবি কার্যালয়ে।

অভিযানে অংশ নেয় অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল ইসলাম সহ তিনটি ইউনিটের পুলিশ সদস্যরা।

তিনি আরো জানান, শাহিদুজ্জামান শিপু গাংনী উপজেলার অনলাইন জুয়ার মুল মাস্টার মাইন্ড। তার মাধ্যমে এ উপজেলায় পরিচালিত হয় একাধিক চ্যানেল। তাকে আটক করার মাধ্যমে অনলাইন জুয়ার আরো ভিতরে যাওয়া যাবে। চিহ্নিত করা যাবে অনলাইনজুয়ার বড় বড় রাঘোব বোয়ালদের।

এ ঘটনায় গাংনী থানার এস.আই জগদিশ জগদিশ চন্দ্র বসু ডিজিটাল নিরাপত্তা আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার রাতে তাদের আদালতে নেওয়া হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। অনলাইন জুয়ার আরো তথ্য জানতে তাদের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান ডিবি ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category