মেহেরপুরের গাংনীর বামন্দীর একটি দাখিল মাদ্রাসায় ককটেল বিষ্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) রাত আটটার দিকে বিষ্ফোরণের পর পুলিশের অভিযান শুরু হয়। আটক কৃতরা হলো- বামন্দি গ্রামের মৃত ফজলু মিলেটারর ছেলে আব্দুল আল হাসান(৩০), ভোদরুল আলমের ছেলে মহিবুল হক পলাশ(৪২), নিশিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে শাহ আলম(৩৫), বামুন্দি সেন্টার পাড়ার আজিজুলের ছেলে আশরাফুল ইসলাম(৩২), বেতবাড়িয়া গ্রামের মোফাজ্জেলের ছেলে আব্দুল হক(৩৫) ও কড়ইগাছি গ্রামের তাজ্জব আলীর ছেলে মনিরুজ্জামান(৩৭) এরা সকলেই বিনপি’র সমর্থক।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বামন্দীর একটি মাদ্রাসায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের কাছাকাছি গেলে দুটি ককটেল বিষ্ফোরিত হয়। এসময় সেখান থেকে নেতাকর্মীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত ৫টি ককটেল, ২টি দেশীয় অস্ত্র (রামদা) এবং লাঠিসোটা উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে বিএনপির সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানান ওসি। ককটেল বিষ্ফোরণ ও ককটেল উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।