• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে ২৭ পিস ইয়াবাসহ মাদককারবারী জামিরুল আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
গাংনীতে ২৭ পিস ইয়াবাসহ মাদককারবারী জামিরুল আটক
গাংনীতে ২৭ পিস ইয়াবাসহ মাদককারবারী জামিরুল আটক

মেহেরপুরের গাংনীতে ২৭ পিস ইয়াবাসহ জামিরুল (৪৫) নামের এক মাদককারবারীকে আটক করেছে র‍্যাব। বুধবার (২২ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব -১২, সিপিসি-৩ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়াপুকুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ২৭ পিস ইয়াবাসহ আসামিকে আটক করা হয়।

আটক জামিরুল জোড়পুকুরিয়া গ্রামের মৃত. শাহাদৎ হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা অন্য এলাকা হতে ক্রয় করে এনে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে মর্মে স্বীকার করেন।

র‍্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের পূর্বক আসমীকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category