• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে হোটেলে লাখ টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৫ মে, ২০২৪
গাংনীতে হোটেলে লাখ টাকা জরিমানা
গাংনীতে হোটেলে লাখ টাকা জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে মেহেরপুরের গাংনীর আমিন মিষ্টান্ন ভান্ডার থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১৫ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান সুত্রে জানা গেছে, আমিন মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি তৈরীর কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরী করে তা বিক্রি করা হয়। এছাড়াও কারখানা শ্রমিক ও মিষ্টি তৈরীর শ্রমিকরা স্বাস্থ্যবিধি অমান্য করে মিষ্টি তৈরী করেন। ভোক্তা অধিকার আইনে হোটেল মালিক রাশিদুল ইসলামকে দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর-চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ।

অভিযানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সেপেক্টর মশিউর রহমান ও পুলিশের একটি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category