• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে সেনাবাহিনীর অভিযানে আস্ত্র ও বোমাসহ গাঁজা উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১১ মে, ২০২৫
গাংনীতে সেনাবাহিনীর অভিযানে আস্ত্র ও বোমাসহ গাজা উদ্ধার
গাংনীতে সেনাবাহিনীর অভিযানে আস্ত্র ও বোমাসহ গাজা উদ্ধার

মেহেরপুরের গাংনীর সেনাবাহিনীর অভিযানে পিস্তল, হাত বোমা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ মে) রাত সাড়ে ৯ টার দিকে চোখতোলা নামক স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করে সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের অভিযানিক দল।

ক্যাম্প সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলাধীন চোখতলা মাঠে ডাকাতির উদ্দেশ্যে ককটেল বোমা প্রস্তুত করছিল একদল দুষ্কৃতীকারী। পরে মেজর ফারহান এবং লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে একটি অভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান দলের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা ২টি মোটরসাইকেলে পালিয়ে যায়। এলাকাটি তল্লাশি করে ১টি পিস্তল, ৫টি ককটেল বোমা এবং ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পিস্তল, বিস্ফোরক ও গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category