• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে সুদ কারবারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
গাংনীতে সুদ কারবারী আটক
গাংনীতে সুদ কারবারী আটক

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে পুলিশের অভিযানে হাতেম আলি নামের এক সুদ কারাবারিকে আটক করেছে। রবিবার (১৯মার্চ) বিকেল ৫ টার সময় হাতেম আলির বসত বাড়িতে তল্লাশী চালিয়ে নগদ দেড় লাখ টাকা, স্বর্নের ৮টি চেইন, ১৪ জোড়া কানের দুল, ২টি লকেট, ২ টি আংটি, তামার উপর স্বর্ণের প্রোলেপ দেওয়া ৬ টি হাতের বালা, স্বাক্ষরিত সাদা নন জুডিশিয়াল ষ্ট্যাম্প ১২টি ও বিভিন্ন ব্যংকের ৯টি স্বাক্ষরিত ব্লাঙ্ক চেক উদ্ধার করে পুলিশ। সুদ কারবারি হাতেম আলি ঐ গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনোজ কুমার নন্দীর নেতৃত্বে এস আই আশিকুর রহমান, এস আই মাসুদ, এ এস আই জাহিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক সুদ ব্যবসায়ীকে আটকের পর তার বাড়িতে অভিযান চালিয়ে স্বর্ণ, সাদা স্ট্যাম্প ও ব্লাঙ্ক চেক উদ্ধার করা হয়েছে। মামলা দায়ের পূর্বক আসামিকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category