• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৩ মে, ২০২৪
গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১
গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

মেহেরপুরের গাংনীর ভাটপাড়া ইকোপার্ক নামক স্থানে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জিন্নাতুজ্জামান চঞ্চল (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার (১৩ মে) বেলা সাড়ে ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত চঞ্চল গাংনীর চৌগাছা পশ্চিম পাড়ার রকিবুজ্জামানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিন্নাতুজ্জামান চঞ্চলসহ ৬জন যাত্রী একটি ইজিবাইকে করে ধলা মোড় থেকে গাংনীর দিকে আসছিলেন। ইজিবাইকটি ভাটপাড়া ইকোপার্কের সামনে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সামনা সামনি ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে মুসড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে মারাত্মক আহত হয় জিন্নাতুজ্জামান চঞ্চল। সহযাত্রী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া ইয়াসমীন পাপড়ি তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category