• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৩

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৩
গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৩

মেহেরপুরের গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পূর্বমালসাদহ নামক স্থানে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মজিবুল(৬০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে। একই সময়ে আহত হয়েছেন আরো তিন জন। এরা হচ্ছেন- মোটরসাইকেল আরোহী শিশিরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে রানা(১৫), শরিফুল ইসলামের ছেলে শান্ত((১৫), ও ইজিবাইক যাত্রী রায়পুর গ্রামের পটলের স্ত্রী মর্জিনা(৩৫)। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী থেকে মোটরসাইকেল আরোহী রানা ও শান্ত হাটবোয়ার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সাথে মুখেমুখি সংঘর্ষ হলে ইজিবাইক ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এসময় চারজন আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহত মজিবুল হক, রানা ও শান্তকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত মর্জিনাকে ভর্তি রাখা হয়েছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মজিবুলের মৃত্যু হয়।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছে। তবে এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category