• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই আহত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
গাংনীতে শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই আহত
গাংনীতে শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই আহত

মেহেরপুরের গাংনীর শিমুলতলা গ্রামে গ্রাম পুলিশ শ্যালকের লাঠির আঘাতে শ্রী রতন কুমার দাস নামের এক ব্যাক্তি আহত হয়েছে। আহত রতন কুমার (৫০) শিমুলতলা গ্রামের মৃত কাটিরাম দাসের ছেলে। মঙ্গলবার বিকেলে এঘটনা ঘটে। আহত রতন কুমার দাস কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত রতন কুমার দাসের ছেলে সাধন কুমার জানান, আমাদের ঘরের কাজ চলাবস্থায় আমি আমার নানার বাড়ির একটি রুমে বসবাস করি। আজ সকালে আমার মামা বিধান কুমার ষোলটাকা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছেন। সে আমাকে আমাকে নানার ঘর থেকে নেমে যেতে বলেন। আমি আমার ঘরের সমস্যার কথা জানালে সে আমাকে গালিগালাজ করে। আমার বাবা এসে মামা বিধান কুমারকে গালিগালাজ করতে নিষেধ করলে আমাকে খুন করার হুমকি দেয়। এসময় আমার বাবার সাথে তার কথা কাটাকাটি হলে একটি লোহার রড দিয়ে আমার বাবার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। আমি আমার বাবাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। আমার বাবার মাথায় ৯টি সেলাই দেয়া হয়েছে।এতে তার স্মৃতিশক্তি ধীরে ধীরে অবনতি হলে কর্মরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার মুবাশিরিন জানান,আহত রতন কুমারের মাথায় বড় ধরনের আঘাত হতে পারে ধারনা করে সিটি স্ক্যান করতে বলা হয়েছে এবং কুষ্টিয়া মেডিকেলে রেফার করা হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এবিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category