• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
গাংনীতে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন
গাংনীতে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন

‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনী শেখ রাসেল দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

দিবসটি পালনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা হাসপাতাল বাজার ঘুরে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে ও ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনী শেখ রাসেল দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টায়উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়্যারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পৌর মেয়র আহম্মেদ আলী। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহিদ শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category