মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর থেকে মামুন মালিথা(২৪) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। আজ বৃহষ্পতিবার দুপুরে র্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি টীম অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৮ বোতল ফেনসিডিল।
আটক মামুন মালিথা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার চরযাদবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, মামুন মালিথা একজন চিহ্নিত মাদক কারবারী। সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করতো। সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে আসছে মর্মে করমদি গ্রামের রাস্তায় বেরিকেড দিয়ে তল্লাশী চালানো হয়। এসময় তার কাছে ফেনসিডিল পাওয়া গেলে তাএক আটক করা হয়।