মেহেরপুরের গাংনীতে পরিত্যক্ত অবস্থা ১টি ওয়ান শার্টারগান উদ্ধার করেছে র্যাব সদস্যরা। শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে অভিযান চালিয়ে ওয়ান শুটার গান উদ্ধার করে। র্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় রাস্তার পূর্বপাশ থেকে দেশীয় প্রযুক্তিতে লোহার তৈরী ১টি অবৈধ ওয়ান শুটার গান (অস্ত্র) পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে র্যাব সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্রটি গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে