• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ইউপি সদস্য টুটুল গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
গাংনীতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ইউপি সদস্য টুটুল গ্রেফতার
গাংনীতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ইউপি সদস্য টুটুল গ্রেফতার

মেহেরপুরের গাংনীর কাথুলী ইউপি মেম্বর ও বিএনপি নেতা আজমাইন হোসেন টুটুল(৪২)কে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রবিবার (১৭ নভেম্বর) ভোর রাতে আ্জমাইন হোসেন টুটুলের নিজ বাড়ি ধলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরী একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ এবং বাড়ি থেকে বিপুল পরিমান সরকারী কৃষি পণ্য ও কম্বল। আজমাইন হোসেন টুটুলকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

যৌথবাহিনীর নেতৃত্বদানকারী ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী ক্যাপ্টেন রওশন জানান, আজমাইন হোসেন টুটুলের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও সরকারী মালামাল রয়েছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় প্রযুক্তিতে তৈরী ওয়ান শুটারগান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, ত্রানের কম্বল, সরকারী কৃষি প্রণোদনার বীজ, সার ও কয়েকটি সেলাই মেশিন।

আজমাইন হোসেন টুটুলের বিরুদ্ধে অস্ত্র আইন ও সরকারী সম্পদ আত্মসাতের অভিযোগে দুটি মামলা দায়ের সাপেক্ষে গাংনী থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category