• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবক সুজন নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবক সুজন নিহত
গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবক সুজন নিহত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খড়মপুর গ্রামের ইমাদুলের ছেলে মালয়েশিয়া প্রবাস ফেরত সুজন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাত টার দিকে আড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে সাত টার দিকে মহিষাখোলা গ্রামের দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে আড়পাড়ার উপ-স্বাস্থ্য কেন্দ্রের গেটে ধাক্কা দেয়। বিকট শব্দ হওয়ায় লোকজন ছুটে এসে সুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালে পৌছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় রক্তাক্ত অবস্থায় তাকে হাসাপাতালে আনা হয়েছিলো। কিন্তু হাসপাতালে পৌছানোর আগেই সে মৃত্যু বরণ করেছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category