• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে মোটরসাইকেল ছিনতাই

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
গাংনীতে মোটরসাইকেল ছিনতাই
গাংনীতে মোটরসাইকেল ছিনতাই

মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়াঘাট-কল্যাণপুর মাঠের মধ্যে মোটর সাইকেল ছিনতাই হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটর সাইকেল চালক আশিককে বেঁধে রেখে তার এপাচি আরটিআর মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় একদল ছিনতাইকারী।

স্থানীয় সুত্রে জানা গেছে, কল্যাণপুর গ্রামের রফিকুল দফাদারের ছেলে আশিক ট্রাক্টর ট্রলিতে মাটির ব্যবসা করেন। সকালে বাড়ি থেকে মোটর সাইকেলযোগে মাটি বহনের কাজে গিয়েছিলেন তিনি। ফেরার পথে কল্যাণপুর-ঝোড়াঘাট মাঠের মধ্যে চার জন্য তার গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়।

চার ছিনতাইকারীর মধ্যে দুজন তাকে বেধে রাখে। বাকি দুজন মোটর সাইকেল নিয়ে নিরাপদে চলে যাওয়ার পর তাদের কাছে কল দেয়। এসময় ওই দুজন আশিককে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়েছে ঘটনাস্থলে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে।

এ বিষয়ে গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত শেষ করে মোটর সাইকেল উদ্ধার ও ছিনতাইকারীদের আটকে মাঠে রয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category