• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
গাংনীতে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত
গাংনীতে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আকুবপুর নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (৮ জানুয়ারী) বিকেলে গাংনী উপজেলার আকুবপুর বাজারের অদুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিয়াম হোসেন (২১) ও আব্দুল্লাহ আল বাকি (২০) নামের দুজন কলেজ ছাত্র নিহত হয়।
নিহত সিয়াম গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে এবং আব্দুল্লাহ আল বাকি একই গ্রামের সৌরভ হোসেন সেন্টুর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা গেছে, কুষ্টিয়া থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সিয়াম ও আব্দুল্লাহ আল বাকি। অতি দ্রুত গতিতে মোটরসাইকেলটি আকুবপুর মাঠের ভিতরে পৌঁছালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস (যার নম্বর কক্সবাজার জ-০৪ ০০২১) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন সিয়াম হোসেন। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ আল বাকিকে নিয়ে কুষ্টিয়া হাসপাতালে যাওয়ার সময় মিরপুর নামক স্থানে তার মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে স্থানীয় লোকজন। তবে মোটরসাইকেলের দ্রুত গতিই দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
গাংনী থানার  অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ এবং দুর্ঘটনা কবলিত যান দুটি হেফাজতে নিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category