• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে মুদি দোকানের শাটারে ঝোলানো দুটি বোমা উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
গাংনীতে মুদি দোকানের শাটারে ঝোলানো দুটি বোমা উদ্ধার
গাংনীতে মুদি দোকানের শাটারে ঝোলানো দুটি বোমা উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের একটি মুদি দোকানের শাটারে ঝোলানো অবস্থায় দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। গাংনী থানা পুলিশের একটি দল আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দয়ের পাড়ার আশরাফুল ইসলামের একটি মুদি দোকান রয়েছে। এ দিন সকালে দোকান খুলতে গিয়ে শার্টারের সাথে নেটের ব্যাগে ঝোলানো দুটি বোমা সদৃশ্য বস্তু দেখে আতংকিত হয়ে পড়েন দোকান মালিক। বোমা রাখার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝেও আতংক দেখা দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।
তবে কি কারনে কারা এই বোমা সদৃশ্য বস্তু রেখে আতংক ছড়িয়েছে তার উত্তর খুঁজে পাচ্ছেন না দোকান মালিক।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানিয়েছেন, খবর পেয়ে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। কারা এধরণের কাজ করেছে তদন্ত করে রহস্য উদঘাটন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category