• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে মাঠে কাজ করার সময় কৃষকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৫ মে, ২০২৪
গাংনীতে মাঠে কাজ করার সময় কৃষকের মৃত্যু
গাংনীতে মাঠে কাজ করার সময় কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে মাঠে কাজ করার সময় সিরাজ মন্ডল (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আজ শনিবার বেলা সাড়ে এগাটার দিকে মাঠে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, গাংনী উপজেলার আকুবপুর গ্রামের কৃষক সিরাজ মন্ডল নিজের জমিতে ধান কাটা মাড়াই কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রচন্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানায় তার পরিবার। কুষ্টিয়া মেডিকেলে কলেজ হাসপাতালের নেওয়ার পথে মিরপুর নামক স্থানে তার মৃত্যু হয়। পরে মরদেহ নিয়ে আসা হয় নিজ গ্রামে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরেএমও) ডাঃ জোবাইদা ফারজানা জানান, সিরাজ মন্ডলের চিকিৎসা দেওয়া অবস্থায় তার মৃত্যু হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
এদিকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে এ অঞ্চলে আজ শনিবার বেলা ১২ টার সময় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category