• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

গাংনীতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
গাংনীতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত
গাংনীতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

২০২৫-২৬ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলার গাংনী উপজেলার জুগিরগোফা গ্রামের দক্ষিণপাড়া মাঠে এ আয়োজন করা হয়।

গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের পার্টনার প্রকল্প মনিটরিং অফিসার সাজ্জাদ হোসেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আলমগীর হোসেন, তেল বীজ ফসল উৎপাদন প্রকল্প কর্মকর্তা হাসান আলী এবং গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক সময়ে বপন, পরিমিত সার প্রয়োগ এবং রোগবালাই দমনে সচেতনতা বৃদ্ধি করলে কৃষকরা অধিক লাভবান হবেন। মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ফলে তারা সরাসরি বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারছেন।

কারিগরি আলোচনা সভায় কৃষি কর্মকর্তারা সরিষা চাষের বিভিন্ন ধাপ, উন্নত বীজ নির্বাচন, জমি প্রস্তুতি, সেচ ব্যবস্থা এবং পোকামাকড় দমন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

মাঠ দিবসে স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করে প্রদর্শনী প্লট পরিদর্শন করেন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় ৬০জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category