• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
গাংনীতে মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা
গাংনীতে মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

ওজনে কম দেয়ায় হিরোক নামের এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুরের গাংনী বাজারের কসাই খানায় এ অভিযান চালান গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। দন্ডিত হিরোক গাংনী শহরস্ত আব্দুল মান্নানের ছেলে।

ভ্রাম্যমান আদালতৈর নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাদির হোসেন শামীম জানান, গাংনী বাজারে মাংস বিক্রির সময় ওজনে কম দেয়া হচ্ছে মর্মে সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় মাংস বিক্রেতা হিরোকের ডিজিটাল স্কেলে অনিয়ম পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৭ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বাজার কমিটি ও গাংনী থানা পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category