• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানে জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানে জরিমানা
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানে জরিমানা

মেহেরপুরের গাংনীতে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে এ জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রয়ের অপরাধে মেসার্স খুশি মিষ্টান্ন ভান্ডার এর স্বত্বাধিকারী শিমুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১ হাজার টাকা, অস্বাস্থ্যকরভাবে মিষ্টি ও অন্যান্য খাবার তৈরি, ফ্রিজে রেখে প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে মেসার্স ভাই ভাই মিষ্টান্ন ভান্ডরের স্বত্বাধিকারী রহিদুল ইসলামকে ৪৩ ও ৫১ ধারায় ৬ হাজার টাকা,মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মেসার্স রকিবুল ফল ভান্ডারের স্বত্বাধিকারী রকিবুল ইসলামকে ৫১ ধারায় ১ হাজার টাকা ও একই অপরাধে মেসার্স আরিফ স্টোরের স্বত্বাধিকারী আরিফুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম ও গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category