মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব উৎযাপন উপলক্ষে ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা ভূমি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী সাব-রেজিষ্টার নাইমা ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আ. স. ম মাহফুজুর রহমান। এসময় গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারগণসহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা কর্মচারী সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বর্তমানে ভূমি সেবা গ্রহনের বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন। এবং উপস্থিত শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগীতার উদ্বাধন করেন।