• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিনা লাভের দোকান

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫
গাংনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিনা লাভের দোকান
গাংনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিনা লাভের দোকান

রমজানে জনমনে স্বস্তি ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কেনা মূল্যে পন্য বিক্রি করতে মেহেরপুরের গাংনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিনা লাভের দোকান খুলেছে। আজ শনিবার বিকেলে গাংনীর সাবেক তহবাজারের সামনে এ দোকানের কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম,পান্না ও আকাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম জানান, বিনা লাভের দোকানে পেয়াজ, রসুন, ঝাল, শষা, আলু, লাউ, টমেটোসহ বিভিন্ন ধরনের সবজি সরাসরি কৃষকদের নিকট থেকে ক্রয় করে তা বিনা লাভে ভোক্তাদের হাতে পৌছে দেওয়া হচ্ছে। আমরা প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এবং বাকি দিন গুলোতে ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত ন্যায্য মূল্যে সবজি বিক্রি করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে কৃষক এবং ক্রেতার ফাকে কোন দালাল ঢুকে সিন্ডিকেটের মাধ্যমে এসব সবজির বাজারকে অস্থিতিশীল করে না তুলতে পারে। আমরা চাই যারা ব্যবসায়ী আছেন তারাও স্বল্প লাভে সব ধরনের জিনিপত্র বিক্রি করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category