• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল কালাম মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
গাংনীতে বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল কালাম মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গাংনীতে বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল কালাম মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল কালাম (কালাম মাস্টার নামে পরিচিত) (৮২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বার্ধক্যজনিত কারণে শনিবার রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অংসখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

রবিাবর (১৬ নভেম্বর) সকাল ১০ টায় এই বীরের শেষ বিদায় দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। তার মরদেহের উপরে স্বাধীন বাংলার পতাকা দিয়ে আবৃত করা হয়। এসময় ফুল দিয়ে চীর বিদায় জানানো হয়। রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনারের নেতৃত্ব দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

এসময় গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় বেজে উঠে বিহগলের করুণ সুর।

শেষ বিদায় অনুষ্ঠানে সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর বীর মুক্তিযোদ্ধা শাসমুল আলম সোনাসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ। গাংনী পৌরসভাধীন শিশিরপাড়া গ্রামের বাড়িতেই তার জনাযা অনুষ্ঠিত হয়। স্বনামধন্য এ শিক্ষকের জানাযা নামাজে অংশগ্রহন করেন সাবেক এমপি আমজাদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা, উপজেলা জামাতের আমির রবিউল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category