গাংনীতে বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জেলার গাংনী উপজেলার বামন্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান এর রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টার সময় বামন্দী ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মৃত গোলাম রহমান বামন্দী ইউনিয়নের বামন্দী গ্রামের রিয়াজতুল্লাহর পুত্র। গার্ড অব অনার এর সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম শাহা ও জেলার বীর মুক্তিযোদ্ধারা।