• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
গাংনীতে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গাংনীতে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক (৭৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ কররেন। ইন্না লিল্লাহি অইন্নাইলাহি রাজিউন।

বুধবার সকালে এই বীরের শেষ বিদায় দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। তার মরদেহের উপরে স্বাধীন বাংলার পতাকা দিয়ে আবৃত করা হয়। এসময় ফুল দিয়ে চীর বিদায় জানানো হয়। রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনারের নেতৃত্ব দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

এসময় গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় বেজে উঠে বিহগলের করুণ সুর।

শেষ বিদায় অনুষ্ঠানে সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে নেতৃত্ব দেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা শাসমুল আলম সোনা। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সোহরাব, আব্দুর রহমান, সাইফুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category