• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
গাংনীতে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
গাংনীতে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা মো: মোশাররফ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় নিজ গ্রাম তেঁতুলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনারের নের্তৃত্বে ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার অফিসার প্রীতম সাহা।

পারিবারিক সূত্রে জানাগেছে, বার্ধক্য জনিত কারনে শারীরকি নানান জটিলতায় ভুগছিলেন। গুরুতর অসুস্থ হওয়ায় শনিবার মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কর্মজীবনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০১ বছর। পারিবারিক জীবনে তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। গাংনী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে বাজানো হয় করুন সুর । এক মিনিট নীরবতা পালন করা হয়। একই স্থানে রাত সাড়ে আটটার সময় জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা, কামাল হোসেন, আমিরুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category