• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
গাংনীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
গাংনীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ, বনজসহ ঔষধী বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে মিশন গ্রীন বাংলাদেশ এ আয়োজন করে।

আয়োজকরা জানান, দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশের ৬৪ টি জেলায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে গাংনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা বিভিন্ন বনজ, ফলজ ঔষধি গাছ রোপন করা কর্মসূচি হাতে নিয়েছি।

মিশন গ্রীন বাংলাদেশের সহযোগী হ্যালো ব্রাদারের প্রতিষ্ঠাতা ও সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফাহাদ হোসেন শিহাব বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জমির ক্ষয় রোধে গাছের ভূমিকা অপরিসীম, এর গুরুত্ব থেকেই আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করেছি, তিনি আরো বলেন মাঠে পানি বায়ুসহ পরিবেশের নানা উপাদানে রয়েছে প্লাস্টিক। খাদ্যের মাধ্যমে মানব ও প্রাণীকূলের দেহে প্লাস্টিকের অনুপ্রবেশ ঘটে। এতে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রাণীকূল ও পরিবেশ এ সকল বিষয় থেকে সচেতনতা লক্ষ্যে লিফলেটও বিতরণ করছেন সংগঠনটি।

এ সময় হ্যালো ব্রাদার সংগঠনের কো-অর্ডিনেটর শাহেদ রেজা, ওয়েল বিয়িং ও কাউন্সেলিং কো-অর্ডিনেটর তাসকিয়া আক্তার সাবা, প্রজেক্ট কো-অর্ডিনেটর আল জাবিরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category