• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজ বাড়িতে গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে দেওয়াল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে হাউস আলী (৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আজ শুক্রবার সকাল ১১ টায় মেহেরপুরের গাংনীর ভরাট গ্রামে এ ঘটনাটি ঘটে। হাউস ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে।

হাউসের পারিবারিক সুত্র জানায়, হাউস একজন নির্মাণ শ্রমিক। সে তার নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেয়ার জন্য গ্রাইন্ডিং মেশিন দিয়ে দেওয়াল কাটছিল। এসময় হাউস বিদ্যুতায়িত হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশের একটি টীম হাসপাতালে গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category