• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী নিখোঁজ!

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
গাংনীতে বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী নিখোঁজ!
গাংনীতে বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী নিখোঁজ!

মেহেরপুরের গাংনীর হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী রজব আলী (২৮) কে পাওয়া যাচ্ছে না। তার আত্মীয় স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পর তার হদিস না পাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ গাংনী থানায় একটি নিখোঁজের জন্য সাধারণ ডায়েরী করার সিদ্ধান্ত নিয়েছেন। নৈশ্যপ্রহরী রজব আলী হিজলবাড়িয়া গ্রামের মৃত দবীর উদ্দীনের ছেলে।

রজব আলীর স্ত্রী শরিফা খাতুন জানান, শুক্রবার দিন বিকেলে খেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রজব আলী। বাড়ি থেকে বের হবার সময় তার ব্যবহৃত পোশাক ও মোবাইল ফোন নিয়ে যায় এবং বিদ্যালয়ে ডিউটি করে সকালে বাড়ি আসার কথা বলে। আজ শনিবার সকালে বাড়ি না ফিরলে সবাই বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে খোজঁ করেন ও তার হদিস মেলেনি। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়।

বিদ্যালয়ে সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যালয়ে দুজন নারী এক শিশু ও একজন পুরুষ বিদ্যালয়ে প্রবেশ করে। সেসময় রজব আলী সেখানে উপস্থিত ছিলেন। পরে আর কোন ফুটেজ পাওয়া যায়নি। রজব আলীর বিছানাপত্র মশারী মোবাইল ফোন ও এক জোড়া জুতা পড়ে আছে।

হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জানান, নাইটগার্ড মিসিংয়ের ঘটনাটি তিনি শুনেছেন এবং একটি মিসিং ডায়েরী করবেন।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, এ ব্যাপারে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি বা কেউ কোন জিডি করেন নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category