• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে বিএনপির বিক্ষোভ মিছিল

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
গাংনীতে বিএনপির বিক্ষোভ মিছিল
গাংনীতে বিএনপির বিক্ষোভ মিছিল

মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্বে ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদ বিরোধী ও রাজাকার বিরোধী এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে গাংনী উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, বিএনপি নেতা শাহজাহান সেলিম, মেহেরপুর জেলা ছাত্রদলের সিনিয় সহসভাপতি রেজওয়ানুল হক ইমন, গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুরেলী আলভী, যুবদল নেতা সাহিবুল ইসলাম, পৌর কৃষকদলের আহবায়ক আমিনুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category