• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে বাস চাপায় শিশু নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

মেহেরপুর গাংনীতে সড়কে বাস চাপায় ফারিহা খাতুন(৮) নামের এক শিশুকণ্যা নিহত হয়েছে। শুক্রবার (৩০ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাশঁবাড়িয়া পশ্চিম পাড়া নামকস্থানে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারিহা বাশঁবাড়িয়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী লোকাল বাস মদিনা পরিবহন যার নম্বর(ঢাকা মেট্রো জ ১৪-১১১৯) বাশঁবাড়িয়া পশ্চিম পাড়া মসজিদের কাছে পৌছুলে রাস্তা পারাপারের সময় ফারিহাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ফারিয়া। স্থানীয়রা বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রজ্জাক বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category