• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে তেতুলবাড়িয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৬ জুন, ২০২৩
গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে তেতুলবাড়িয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন
গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে তেতুলবাড়িয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন

গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে (অনুর্ধ বালক ১৭) উপজেলা পর্যায়ে বামন্দী ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে তেতুলবাড়িয়া ইউনিয়ন। আজ সোমবার (২৬ জুন) বিকেলে স্থানীয় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথী ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। খেলাটি উপভোগ করেন বামন্দি ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, তেতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা পচু, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

গাংনী উপজেলায় মোট পৌরসভা ও ৯ টি ইউনিয়ন খেলায় অংশ গ্রহণ করেন। খেলার প্রথমার্ধে একটি ও পরে আরো একটি গোল করেন তেতুলবাড়িয়া ইউনিয়নের খেলোয়াড়বৃন্দ। জোর প্রচেষ্ঠা চালিয়েও খেলায় সমতা ফেরাতে পারেনি বামন্দী ইউনিয়নের খেলোয়াড়বৃন্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category