• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে ফেন্সিডিল ও গাঁজাসহ দু’জন আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
গাংনীতে ফেন্সিডিল ও গাঁজাসহ দু’জন আটক
গাংনীতে ফেন্সিডিল ও গাঁজাসহ দু’জন আটক

মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে দু’জন মাদক পাচারকারীকে আটক করেছে। এদের কাছ থেকে উদ্ধার করা হয়ছে ২৪৫ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজা।

মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। এদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দু’টি মামলা রুজু সাপেক্ষে ওই মামলার আসামী হিসেবে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, গভীর রাতে উপজেলার খাসমহলে অভিযান চালানো হয়। এ সময় ২৪৫ বোতল ফেন্সিডিলসহ শরিফুল ইসলাম (২৮)কে আটক করা হয়। সে ওই গ্রামের সুরমান আলীর ছেলে।

এদিকে পুলিশের অপর একটি টীম কাজিপুর হাজীপাড়ায় অভিযান চালায়। এসময় গ্রামের খলিলুর রহমানের ছেলে খাইরুল ইসলাম (৫২) কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গাঁজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category