• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে ফাইভ স্টার ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ড্রাম ট্রাক চালকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
গাংনীতে ফাইভ স্টার ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ড্রাম ট্রাক চালকের মৃত্যু
গাংনীতে ফাইভ স্টার ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ড্রাম ট্রাক চালকের মৃত্যু

মেহেরপুরের গাংনীর ফাইভ স্টার ইটভাটায় মাটি নামানোর সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মহিরুল ইসলাম নামের এক ড্রাম ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালকের সাহায্যকারী (হেল্পার) গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (১৩ মার্চ) গভীর রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক মহিরুল ইসলাম গাংনী উপজেলার তেরাইল গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার গাঁড়াডোব পোড়াপাড়া এলাকায় অবস্থিত ফাইভ স্টার ইটভাটায় ড্রাম ট্রাক থেকে মাটি নামানোর সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে ড্রাম লেগে যায়। এতে ড্রাইভার মহিরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ছাতিয়ান গ্রামের লাল্টু মিয়ার ছেলে সজিব (৩০) গুরুতর আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রাসেল রানা জানান, গুরুতর আহত অবস্থায় সজিবকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। তার ডান পা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে, তাই প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category