• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
গাংনীতে পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত
গাংনীতে পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত

মেহেরপুরের গাংনীর সিন্দুর কৌটা ও তেরাইল নামক স্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত ও দুই জন আহত হয়েছেন। তেরাইল ব্রীজের কাছে চলন্ত মোটরসাইকেলের পিছনে অপর মোটরসাইকেলের ধাক্কায় তিন জন আহত হয়। আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেলে প্রেরণ করা হলে পথিমধ্যে বিকেল ৪ টার দিকে সোহাগ হোসেন (৪৬) নামের আহত মোটরসাইকেল আরোহী মারা যায়। নিহত সোহাগ হোসেন গাংনী উপজেলার হিন্দা গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

অপরদিকে দুপুর তিনটার সময় উপজেলার কামারখালি- সিন্দুরকৌটা ব্রীজের পাশ দিয়ে সাইকেল যোগে বামন্দী যাওয়ার পথে শিশু মোস্তাফিজুর রহমান(১১) কে বিপরীত দিক থেকে আসা মাটি বহনকারী একটি ট্রলি চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া নেওয়ার পথে শিশু মোস্তাফিজ মারা যায়।

জানা গেছে- কাজিপুরের বুড়িপোতা পাড়ার আলী হোসেনের ছেলে তারিক (৪০) ও হিন্দা গ্রামের খাইরুল ইসলামের ছেলে সোহাগ (৪৬) বামন্দি বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তেরাইল ব্রীজ পার হয়ে অপর মোটরসাইকেল চালক গাংনী পল্লী সহায়ক ব্যাংকের মাঠ সহকারী তেতুঁলবাড়িয়া গ্রামের রেজাউল হকের ছেলে আমজাদ হোসেন(৩৮) কে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে সকলেই ছিটকে সড়কের উপরে পড়ে। তিন জনই আহত হয়। এদের মধ্যে আহত তারিক ও সোহাগের অবস্থা গুরুতর।

আহত সুত্রে জানা গেছে, আমজাদ হোসেন তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে বামন্দী যাচ্ছিলেন। তেরাইল নামক স্থানে পৌছুলে সোহাগ ও তারিকের মোটর সাইকেলটি তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিন জনই রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম জানান, আহতদের মধ্যে তারিক ও সোহাগের অবস্থা গুরুতর। তাদের চোখ ও মাথায় বেশি আঘাত লেগেছে। অচেতন অবস্থায় তারিক ও সোহাগকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কুষ্টিয়া মেডিকেলে পৌছানোর আগেই সোহাগ মারা গেছে মর্মে খবর পেয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জনান, পৃথক দুর্ঘটনায় ৪ জন আহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপুর্ব আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category