• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে পাঁচ জয়িতা পেলেন সম্মাননা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
গাংনীতে পাঁচ জয়িতা পেলেন সম্মাননা
গাংনীতে পাঁচ জয়িতা পেলেন সম্মাননা

‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে গাংনীতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌরসভা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে পৌর সভাকক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

গাংনী মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। বিশেষ অতিথী ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী ও যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে সফলতা অর্জনকারী পাঁচ নারীকে জয়িতা সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন, সফল জননী গাংনীর চৌগাছা গ্রামের মাহফুজা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে সফলতা অর্জনকারী নারী কাজীপুর গ্রামের আক্তার বানু, অর্থনৈতিক ভাবে সফলতা অর্জনকারী নারী গোপালনগর গ্রামের কাকলী খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন কাথুলী গ্রামের ভাবিরন নেছা, শিক্ষা ও চাকরিতে সফলতা অর্জনকারী নারী হাড়াভাঙ্গা গ্রামের আফরোজা আক্তার বানু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category