• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে নববধূর আত্মহত্যা-প্রেমিকের বিষপান

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩
গাংনীতে নববধূর আত্মহত্যা-প্রেমিকের বিষপান
গাংনীতে নববধূর আত্মহত্যা-প্রেমিকের বিষপান

মেহেরপুরের গাংনীর ব্রজপুরে পিতার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নববধূ রুবিনা খাতুন (১৮)। সদ্য বিয়ে হয়ে যাওয়া প্রেমিকার আত্মহত্যার খবর পেয়ে প্রেমিক রিংকু (২৫) বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। সোমবার( ৩ জুলাই) সকালে এঘটনা ঘটে। নববধূ রুবিনা খাতুন ঐ গ্রামের ঈদগাঁহ পাড়ার রবিউল ইসলামের মেয়ে ও রিংকু দেবীপুর গ্রামের ফইমদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবিনা খাতুন লেখাপড়ার জন্য নানা বাড়ি দেবীপুরে বসবাস করতো। সেই সুবাদে দেবীপুর গ্রামের ফইমদ্দিনের ছেলে গার্মেন্টস ব্যবসায়ী রিংকুর(২৫) সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত ২৮ জুন ঈদ-উল-আযহার আগের দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের সৈকত আলীর ছেলে সবুজের সাথে পারিবারিকভাবেই রুবিনার বিয়ে দেওয়া হয়। ঈদের পরের দিন থেকে রুবিনা তার স্বামীর সাথে মায়ের বাড়িতে বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য অবস্থান করছিলেন। আজ সোমবার (৩ জুলাই) সকালে রুবিনা থাকার ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়ভাবে আরও জানাগেছে, রুবিনার মৃত্যুর খবর শুনে রিংকু বিষপান করে রুবিনার বাড়িতে হাজির হয়। রিংকু ও রুবিনার মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। রুবিনাকে পরিবারের লোকজন জোরপূর্বক বিয়ে দিয়ে দেয়। রুবিনা বিয়ের পর তার স্বামীকে মানতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।

ঘটনাস্থল থেকে ফিরে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) সইবুর রহমান জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-২৮, তারিখ: ০৩-০৭-২৩ ইং। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category