• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে ধানখোলা মাঝেরপাড়া একতা যুব সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
গাংনীতে ধানখোলা মাঝেরপাড়া একতা যুব সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
গাংনীতে ধানখোলা মাঝেরপাড়া একতা যুব সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মেহেরপুরের গাংনীতে ধানখোলা মাঝের পাড়া একতা যুব সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে ৪২ টি অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী ও একটি পরিবারকে ছাগল উপহার দেওয়া হয়।

ধানখোলা মাঝের পাড়া একতা যুব সংঘের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহসান মুক্তির নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানখোলা মাঝের পাড়া একতা যুব সংঘের সদস্য ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন, স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ টোকন, শিক্ষক কামরুজ্জামান, মনিরুল, বরকত আলী, জমশেদ আলীসহ সদস্যগণ।

ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ খাদ্য সামগ্রী সেমাই, চিনি, তেল, লবন, পিয়াজ, রসুন, সাবানসহ মসলা জাতীয় উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও সুবিধাবঞ্চিত এসকল পরিবারের মধ্যে লটারীর মাধ্যমে একটি পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল প্রদান করা হয়। ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে এমন উদ্যোগ অব্যহত রাখায় ধানখোলা মাঝের পাড়া একতা যুব সংঘের সকলকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category