• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে দু’টি বোমা সদৃশ বস্তু ও হত্যার হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৮ মে, ২০২৬
গাংনীতে দু’টি বোমা সদৃশ বস্তু ও হত্যার হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার
গাংনীতে দু’টি বোমা সদৃশ বস্তু ও হত্যার হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে বাবলু মিয়ার মুদি দোকানের সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু ও হত্যার হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু ও চিরকুট দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বাবলু মিয়া জোড়পুকুরিয়া গ্রামের মৃত রিয়াজুল মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রবিবার রাতেও দোকানের কাজ শেষ করে বাড়িতে যান বাবলু মিয়া। পরে রাতের আঁধারে দুর্বৃত্তরা দোকানের সামনে বোমা সদৃশ বস্তু ও হত্যার হুমকি সম্বলিত চিরকুট রেখে যায়। সকালে দোকান খোলার আগেই কয়েকজন স্থানীয় ব্যক্তি বস্তু দুটি দেখতে পেয়ে বাবলু মিয়াকে খবর দেন। পরে তিনি স্থানীয়রা পুলিশকে অবহিত করেন।

এদিকে, বাবলু মিয়া জানান, এর আগেও তাকে ৪ থেকে ৫ বার চিরকুটের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, চলতি মে মাসের ৩ তারিখে উপজেলার চরগোয়ালগ্রাম, ৬ মে তেতুলবাড়িয়া ও ১৭ মে হাড়াভাঙ্গা গ্রাম থেকে বোমা সদৃশ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category