• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ দুজন আহত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
গাংনীতে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ দুজন আহত
গাংনীতে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ দুজন আহত

মেহেরপুরের গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে গাংনী-ধানখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, গাংনীর শিশিরপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন (৭৫) ও আড়পাড়া গ্রামের হিম চানের ছেলে আলিফ (১৬)।

স্থানীয়রা জানান, গাংনী থেকে বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন ধানখোলা বাজারের দিকে যাচ্ছিলেন আর বিপরীত দিক থেকে দ্রুত গতিতে গাংনীতে যাচ্ছিলেন আড়পাড়া গ্রামের হিম চানের ছেলে আলিফ। ধানখোলা ফুটবল মাঠের কাছে পৌছুলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুজনেই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এসময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category