• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে দপ্তরির বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
গাংনীতে দপ্তরির বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ
গাংনীতে দপ্তরির বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ওই বিদ্যালয়ের দপ্তরি তরিকুল ইসলাম কর্তৃক যৌন লালসার শিকার হয়েছেন।

প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ঘেরাও করে স্থানীয়রা। পরে ভুক্তভোগীর পরিবার বিচার চেয়ে গাংনী থানায় একটি অভিযোগ করেছে।

মামলা সুত্রে জানা গেছে, হোগলবাড়িয়া মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই হাত ধরে টানাটানি করতো দপ্তরি মহাম্মদপুর গ্রামের গাইনপাড়ার তারিকুল ইসলাম (৩২)।

স্কুলে গেলেই তারিকুলের কুনজরে পড়ত শিশুটি। তরিকুল তার যৌন লালসা চরিতার্থ করার লক্ষ্যে গেল ১ জুলাই বিদ্যালয় ছুটির পরের সময় বেছে নেয়। এসময় স্কুলের ভবনের পশ্চিম পাশের বাথরুমের ভিতর নিয়ে যায় ওই শিশুকে। তার পড়নের পোষাক খুলে যৌন লালসা মেটানোর চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকার করলে তাকে প্রাণনাশের হুমকি দেয় তরিকুল। এই ঘটনা কাউকে না বলার জন্য শাসিয়ে দেয়।

তরিকুলের হাত থেকে ছাড়া পেয়ে শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করে। এ ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে প্রতিবাদ জানায় এলাকার লোকজন। এর আগেই পালিয়ে যায় তরিকুল।

পরে বিকেলে শিশুটির মা বাদি হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। তরিকুলকে আসামি করে দায়েরকৃত মামলাটি রেকর্ড করেছে গাংনী থানা পুলিশ।

মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনার্জ (ওসি) বানি ইসরাইল জানান, আসামি গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category