• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে তিন ব্যবসায়ীর জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
গাংনীতে তিন ব্যবসায়ীর জরিমানা
গাংনীতে তিন ব্যবসায়ীর জরিমানা

পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ এবং প্রদর্শন করতে না পারা এবং মনগড়া দরে পণ্য বিক্রির অপরাধে গাংনী বাজারের তিন ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে গাংনী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সুত্রে জানা গেছে, গাংনী বাজারে বেশি দরে পণ্য বিক্রির খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাংনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ফল ও পোষাকের দোকানের পণ্যের দর পর্যবেক্ষণ করা হয়। এসময় পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না থাকা এবং প্রদর্শণে ব্যর্থ হন ব্যবসায়ীরা।

ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার আইনের দোষী সাব্যস্ত করে দুই ফল ব্যবসায়ীর কাছ থেকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা এবং পোষাক ব্যবসায়ী রবিউল ইসলামের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সাথে পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য রাখার জন্য ব্যবসায়ীদেরকে নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category