• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে তালীমুল কোরআন ইসলামী একাডেমীর অভিভাবক সমাবেশ

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
গাংনীতে তালীমুল কোরআন ইসলামী একাডেমীর অভিভাবক সমাবেশ
গাংনীতে তালীমুল কোরআন ইসলামী একাডেমীর অভিভাবক সমাবেশ

মেহেরপুরের গাংনীতে আজ বৃহস্পতিবার সকালে মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রম। মাদ্রাসার পরিচালক মাওলানা খালেদ সাইফুল্লা’র সভাপতিত্বে এবং মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মহসিন আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মাদ্রাসা জামে মসজিদের সভাপতি কামাল হোসেন, মসজিদের কোষাধ্যক্ষ সাংবাদিক রফিকুল আলম বকুল, আজিজুল হক রানু, অভিভাবক সদস্য ইন্জিনিয়ার রাশীদুল ইসলাম বোরহানসহ মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকগণ।

এসময় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে তাদের পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীসহ সকলের জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category