• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে গৃহবধু নিহত, আহত-২

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
গাংনীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে গৃহবধু নিহত, আহত-২
গাংনীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে গৃহবধু নিহত, আহত-২

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি নামক স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সুমি খাতুন (৩৫) নামের এক গৃহবধু নিহত হয়েছে। নিহত সুমি গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের উত্তরপাড়ার আরিফুল ইসলামের স্ত্রী।

একই সাথে সিএনজি চালকসহ দুইজন আহত হয়েছে। আহত সিএনজি চালক হযরত আলী একই উপজেলার মহব্বতপুর হাইস্কুল পাড়ার আনারুল ইসলামের ছেলে তবে অপর একজনের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শুকুরকান্দির গ্যাস পাম্পের নিকটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে নিহত সুমি ও তার ভাবি মনোয়ারা খাতুন ডাক্তার দেখাতে কুষ্টিয়ায় যায়। কুষ্টিয়া থেকে ফেরার পথে শুকুরকান্দি গ‍্যাস পাম্পের নিকট পৌছালে কুষ্টিয়াগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা ছয়জন যাত্রীর মধ্যে তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে বামুন্দি ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহতদের মধ্যে সুমির অবস্থা আশঙ্কাজনক গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে সেখানে পৌছালে তিনি মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category