• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শিপন নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
গাংনীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শিপন নিহত
গাংনীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শিপন নিহত

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওলিনগর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিপন আলী(১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছ তার খালাতো ভাই খোকন (২৩)। বুধবার(৮ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিপন আলী গাংনী উপজেলার চিৎলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, শিপন আলী ও তার খালাতো ভাই খোকন মোটরসাইকেল যোগে গাংনী থেকে বামন্দির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওলিনগর নামক স্থানে পৌঁছুলে দ্রুতগামী একটি সবজি বোঝায় ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আহত খোকনকে বামন্দির একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওলিনগরে ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পরর্বতীতে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category