• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত-২

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
গাংনীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত-২
গাংনীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত-২

গাংনীর চৌগাছা কড়ইতলা নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হয়েছেন। বৃহষ্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছেন- এ উপজেলার গোপালনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে রাইহান(১৪) ও গাংনী র‌্যাব ক্যাম্প পাড়ার খোরশেদ আলীর ছেলে রুবাইত আদনান মাহিন(১৩)। এদের মধ্যে রাইহানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত রুবাইত আদনান মাহিন জানান, তারা চার বন্ধু দুটি মোটরসাইকেল যোগে ভাটপাড়া ইকোপার্কে যাচ্ছিলেন। কড়ইতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (যার নং- বগুড়া ট- ১১-২১৬২) তাদের সামনা সামনি ধাক্কা দেয়। এসময় রাস্তার উপর ছিটকে পড়েন রাইহান ও রুবাইত আদনান মাহিন। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চুর্ণ বিচুর্ণ হয়ে যায় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এদের মধ্যে রাইহানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কর্তব্যরত চিকিৎসক আদিলা আজহার আরশী জানান, রাইহানের মুখ ও মাথার ডানদিকে এবং ডান চোখের পাশে ক্ষত হয়েছে। তাছাড়া ডান পায়ের গোড়ালী ভেঙ্গে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাকটির মালিক সাহারবাটি গ্রামের মাসুম। ট্রাকটি স্থানীয় লোকজন আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category