• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে জামাতার ছুরিকাঘাতে চাচা শশুর খুন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
গাংনীতে জামাতার ছুরিকাঘাতে চাচা শশুর খুন
গাংনীতে জামাতার ছুরিকাঘাতে চাচা শশুর খুন

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে জামাতা সবুজ আহম্মেদের ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা শশুর ইলিয়াস হোসেন (৪৭)। আজ বৃহস্পতিবার ভোরে ইলিয়াস হোসেনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন নিহত ইলিয়াসের ভাইয়ের ছেলে আব্দুল্লাহ (২৫)। সে মেহেরপুর জেনারেল হসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ইলিয়াস গাড়াবাড়িয়া স্কুল পাড়ার মৃত নেকছার মন্ডলের ছেলে ও জামাতা সবুজ আহম্মেদ একই উপজেলার ষোলটাকা গ্রামের ময়নাল হোসেনের ছেলে।

আহত আব্দুল্লাহ জানান, ভোর বেলায় বাড়ির সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ বাড়িতে আসেন সবুজ। ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় সে চড়াও হয় স্ত্রীর উপর। শুরু হয় বাকবিতন্ডতা। এক পর্যায়ে তার কাছে থাকা ছুরি বের করে স্ত্রী সালমা খাতুনকে ছুরিকাঘাত করতে যায়। সেখান থেকে পালিয়ে আসেন সালমা। হট্টগোল দেখে পাশের কক্ষ থেকে ছুটে আসেন চাচা ইলিয়াস হোসেনসহ আব্দুল্লাহ নিজেও। ঠেকাতে গেলে ঐ ধারালো ছুরি ইলিয়াসের পেটে ঢুকিয়ে দেয় সবুজ। পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। ঠেকাতে গিয়ে আহত হন আব্দুল্লাহ। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ইলিয়াস ও আব্দুল্লাহকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল্লাহকে ভর্তি করা হয় হাসপাতালে।

এদিকে এলাকাবাসী সুবজকে ধরে আটকে রাখে একটি কক্ষে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশের একটি দল। দুই ঘন্টা পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় সবুজকে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া আফরিন জানান, হাসপাতালে আসার আগেই মারা গেছে ইলিয়াস। তাদের দু’জনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বাকিটা ময়নাতদন্তের পর জানা যাবে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত সবুজ আহম্মেদকে আটক করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যাকান্ড তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category